রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী

প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর নেতাদের পদোন্নতির মাধ্যমে বিএনপির শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেতাদের পদোন্নতির মাধ্যমে বিএনপির শূন্য পদ পূরণের সিদ্ধান্ত ছিনতাইয়ের ৯০ ঘণ্টা পর ফোন সচল, অবস্থান জেনেও খুঁজে পাচ্ছে না পুলিশ ছিনতাইয়ের ৯০ ঘণ্টা পর ফোন সচল, অবস্থান জেনেও খুঁজে পাচ্ছে না পুলিশ ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি আদাবরে খালপাড়ে মিলল নারীর খণ্ডিত মরদেহ আদাবরে খালপাড়ে মিলল নারীর খণ্ডিত মরদেহ নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি কারিগরি ত্রুটি নাকি নাশকতা, রহস্য খতিয়ে দেখার আহ্বান রিজভীর কারিগরি ত্রুটি নাকি নাশকতা, রহস্য খতিয়ে দেখার আহ্বান রিজভীর মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ
সব খবর

নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বা তাদের কোনো অঙ্গসংগঠনের নির্বাচনে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক কর্মসূচি পালনের কোনো অধিকার নেই। তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের কোনো সভা-সমাবেশ করা বা দলীয় কার্যালয় খোলার সুযোগ নেই। তাদের দলীয় কর্মকাণ্ড কিংবা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে আমরা বিব্রতবোধ করি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বর্তমান অবস্থান ব্যাখ্যা করে মীর শাহে আলম জানান, বিগত স্বৈরাচারী শাসনের সময় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য এবং জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। তিনি আরও উল্লেখ করেন, সংশোধিত আইন অনুযায়ী এবার দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের কোনো সুযোগ থাকছে না।

এর আগে প্রতিমন্ত্রী শিবগঞ্জ মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুকূলে দুটি স্কুল বাস বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।