শিক্ষা

পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের ইতিহাস

প্রতিবেদক
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার
সব খবর

২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যবইয়ের ইতিহাস অংশে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্সের তথ্য, বীরশ্রেষ্ঠদের জীবনী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ শিরোনামের একটি নিবন্ধও পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

ইতিহাসের পাশাপাশি বাংলা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েও নতুন বিষয়বস্তু যুক্ত হচ্ছে। মাধ্যমিকের আইসিটি বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক বিস্তারিত আলোচনা থাকবে। ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে ‘তৃতীয় ভাষা’ শীর্ষক একটি নতুন প্রবন্ধ যুক্ত করা হচ্ছে, যার লক্ষ্য তৃতীয় ভাষা শেখার গুরুত্ব তুলে ধরা। এনসিটিবি জানিয়েছে, শ্রেণিভেদে এসব বিষয়ের ব্যাপ্তি নির্ধারণ করা হয়েছে; ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বইয়ে তুলনামূলক কম বর্ণনা থাকলেও নবম শ্রেণির বইয়ে বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণির নতুন বইগুলোর মধ্যে রয়েছে ‘আমার কারিগরি শিক্ষা’ এবং ‘আনন্দময় শিক্ষা’। চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। এই বইগুলোতে ইলাস্ট্রেশন বা চিত্র-অলংকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চারটি বইয়ে মোট ৭১০টি ছবি থাকবে, যার মধ্যে ‘খেলাধুলা’ বইটিতেই তিন শতাধিক ছবি যুক্ত করা হচ্ছে। এসব বইয়ের বার্ষিক পরীক্ষা হবে না, বরং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে।

আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক স্তরে ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরে প্রায় ৮ কোটি ২০ লাখ বই ছাপা হচ্ছে। বইয়ের কাগজের উজ্জ্বলতা ন্যূনতম ৮৫ শতাংশ হতে হবে। প্রাথমিক স্তরের বই ছাপার কাজ পেয়েছে ৫২টি প্রতিষ্ঠান। আর এখন পর্যন্ত মাধ্যমিক স্তরের বই ছাপার কাজ পাচ্ছে ৭৬টি প্রতিষ্ঠান। এনসিটিবির সূত্র বলছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিকের ছাপা শেষ হওয়া প্রায় ২১ শতাংশ বইয়ের প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) করা হয়েছে। এর মধ্যে ১৮ শতাংশের বেশি বই সরবরাহ করা হয়েছে। এনসিটিবির লক্ষ্য, ৩০ নভেম্বরের মধ্যে মূল ছাপার কাজ শেষ করে বই মাঠপর্যায়ে পাঠানো।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ২০২২ সালের শিক্ষাক্রম বাদ দিয়ে ২০১২ সালের শিক্ষাক্রম পুনরায় চালু করা হয়েছিল, যা বর্তমানে বলবৎ আছে। এনসিটিবি জানিয়েছে, ২০২৮ সালে শিক্ষাক্রমে ব্যাপক পরিমার্জন করা হবে। তার আগ পর্যন্ত ২০২৭ সালের বইগুলোতে এই পরিমার্জন ও নতুন বই সংযোজনের প্রক্রিয়াটি চলমান থাকবে।