শিক্ষা

২৪৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করল বোর্ড

প্রতিবেদক
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার
সব খবর

টানা তিন বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ২৪৬টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই তালিকায় ১৩৭টি ডিপ্লোমা পর্যায়ের এবং ১০৯টি এইচএসসি (বিএমটি—বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আরও ১১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধসহ পাঠদানের অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন জানিয়েছেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ডিপ্লোমা পর্যায়ের ১৩৭টি এবং এইচএসসি (বিএমটি) পর্যায়ের ১০৯টি প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অকার্যকর প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ৬২১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, যাদের মধ্যে দীর্ঘ সময় ধরে কোনো শিক্ষার্থী ভর্তি নেই। এই ৬২১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪৩টিতে এসএসসি (ভোকেশনাল) এবং ১৭৮টিতে দাখিল (ভোকেশনাল) পাঠদানের অনুমোদন রয়েছে।

বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কারণ দর্শানোর নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলোর উত্তরের ভিত্তিতে তালিকা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঠদানের অনুমতি বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। বোর্ডের রেকর্ড অনুযায়ী, ৩ হাজার ৪৪০টি ভোকেশনাল প্রতিষ্ঠানের মধ্যে ৬২১টিতে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এছাড়া ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি এবং এইচএসসি (বিএমটি) পর্যায়ের ২৬টি প্রতিষ্ঠানে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের ১ অক্টোবরের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরপর তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে তাদের পাঠদানের অনুমোদন বাতিলের বিধান রয়েছে। এছাড়া ফলাফল, অবকাঠামো, শিক্ষক ও প্রয়োজনীয় উপকরণের শর্ত পূরণে ব্যর্থ হলেও বোর্ড অনুমোদন বাতিল করতে পারে। রংপুর সদরের মেট্রোপলিটন প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক নুরুল ইসলাম জানান, তাঁদের প্রতিষ্ঠানে তিন শিক্ষাবর্ষ ধরে শিক্ষার্থী ভর্তি না হলেও আগের কিছু শিক্ষার্থী এখনো অধ্যয়নরত এবং তারা এখনো কোনো নোটিশ পাননি।

বর্তমানে দেশে প্রায় ১ হাজার ৯০০টি এইচএসসি (বিএমটি) এবং ৬০০টি ডিপ্লোমা পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তথ্য অনুযায়ী, দেশে মোট ১২ হাজার ৯৩২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও শিক্ষার্থীর হার লক্ষ্যমাত্রা অনুযায়ী বাড়ছে না। অথচ ২০২৪-২৫ অর্থবছরে ভর্তি হয়েছে মাত্র ৩০ হাজার ৬১৪ জন। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, পর্যাপ্ত পরিকল্পনা ছাড়া প্রচুর বেসরকারি প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া, প্রয়োজনীয় শিক্ষক ও ল্যাবরেটরির অভাব এবং মানোন্নয়নে কার্যকর উদ্যোগের অভাবেই কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ কমছে এবং প্রতিষ্ঠানগুলোতে বিপুল আসন ফাঁকা থাকছে।

সরকার ২০৩০ সালের মধ্যে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় শিক্ষার্থীর হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।বর্তমানে চার বছর মেয়াদি ১০ ধরনের ডিপ্লোমা কোর্স চালু রয়েছে।

দেশে বর্তমানে ৫৬টি সরকারি ও ৬১২টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এসব কোর্স পরিচালিত হয়।