শিক্ষা

শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের

প্রতিবেদক
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার সরকারি হাসপাতালের ১ কিমি পরিধিতে নতুন ক্লিনিক নয় সরকারি হাসপাতালের ১ কিমি পরিধিতে নতুন ক্লিনিক নয়
সব খবর

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৭

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা অপরিহার্য। দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদই টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্দেশে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন। এতে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা থেকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উৎপাদনশীলতায় উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে এবং তাদের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনায় শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি সৃষ্টির একটি ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা উঠে আসে। এতে সরকার ও নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী পেশাজীবীরা অংশ নেন। তাঁরা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগের আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।

ববি হাজ্জাজের বক্তব্যে দেশের মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা খাতে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর বিষয়টিও গুরুত্ব পায়। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বক্তারা সম্মিলিতভাবে বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার সঙ্গে কর্মমুখী দক্ষতার সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এক্ষেত্রে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ, কর্মক্ষম ও ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।