অপরাধ

পুলিশের হেফাজত থেকে মুক্তি পেলেন ছাত্রনেত্রী নেহা বোরা

প্রতিবেদক
সব খবর

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। সিইসির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত নেহাকে আজ সকালে আটক করেছিল দিল্লি পুলিশ।

মুক্তির বিষয়টি নিশ্চিত করে নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, আটকের সময় পুলিশ তার ব্যবহৃত ফোনটি নিয়ে নিয়েছিল, যা তিনি পরে ফেরত পেয়েছেন।

একই পোস্টে তিনি আরও জানিয়েছেন, ময়দান গড়ি থানায় আটক থাকা অন্যান্য নারীদেরও পুলিশ মুক্তি দিয়েছে।

সব খবর