বিশ্ব

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৭ গুদামকর্মী নিহত

প্রতিবেদক
গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী
সব খবর

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত সাতজন গুদামকর্মী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। স্থানীয় গভর্নরদের তথ্যানুযায়ী, হামলার কবলে পড়া মস্কোর বিস্তৃত অঞ্চলের একটি তেল ডিপোতে ভয়াবহ আগুনও ছড়িয়ে পড়েছে।

তাম্বভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ জানিয়েছেন, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কতোভস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। এতে ২৫ জন আহত হন। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি বলেন, রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পেরভিশভ আরও জানান, ওই হামলার আগে আকাশ থেকে ২৮টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছিল। তিনি মন্তব্য করেন, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পুরোপুরি আঘাত হানতে পারলে বেসামরিক হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়েভ জানিয়েছেন, মস্কোর পূর্বে অবস্থিত ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে ড্রোন হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন। একই অঞ্চলের নোগিনস্ক শহরে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। গভর্নর ভোরোবিয়েভ জানান, ওই ঘটনায় দুইজন আহত হয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে কাছাকাছি একটি মাতৃসদন খালি করে দেওয়া হয়েছে।

ওয়াইল্ডবেরিজের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম একে রাশিয়া ও তাদের কোম্পানির জন্য একটি ‘ভয়াবহ রাত’ হিসেবে অভিহিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের বাহিনী রাশিয়ার দুটি লজিস্টিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে, যেগুলো ড্রোন উৎপাদনের যন্ত্রাংশ ও নেভিগেশন সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হতো। তিনি আরও জানান, ইউক্রেনীয় বাহিনী একটি তেল স্থাপনাতেও আঘাত হেনেছে।