অর্থনীতি

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ

প্রতিবেদক
বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা
সব খবর

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম এখন ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৬ ডলার ছাড়িয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ৮৮ ডলার অতিক্রম করেছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এর আগে গতকাল তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়, যা ৮ জুনের পর সর্বোচ্চ।

লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। টানা ১২তম রাতে ইরানে মার্কিন হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে ইরান কোনো জাহাজে হামলা করলে যুক্তরাষ্ট্র ইরানের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে। এই মন্তব্যের ফলে সংঘাত ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে।

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইন পাতা আছে—এমন পথে বিস্ফোরণে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় এবং আরও দুটি ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়। আইআরজিসি সতর্ক করেছে যে, মার্কিন সামরিক অভিযান চলাকালে হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের সমন্বয় ছাড়া কোনো ট্যাংকার প্রবেশ করতে পারবে না।

এদিকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে অভিযান জোরদার করায় সরবরাহ-সংকটের ঝুঁকি বেড়েছে। হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে বাব আল-মানদেব প্রণালি দিয়ে যাওয়া সৌদি তেলবাহী জাহাজে হামলার হুমকি দিয়েছে। হুতিদের দাবি, তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা করেছে এবং সৌদি বন্দরের দিকে যেতে নিষেধ করার পর প্রায় ১০টি জাহাজ ফিরে গেছে। যদিও রয়টার্স এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

হরমুজ ও বাব আল-মানদেব—বিশ্বের এই দুই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেল পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আইআরজিসির এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিপিং কোম্পানিগুলোকে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে মাইন থাকার বিষয়ে সতর্ক করেছেন। ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অকার্যকর ঘোষণার পর তেলের দাম এখনো ১০০ ডলারের নিচেই রয়েছে। অতীতে তেলের দাম সর্বোচ্চ ১২৬ ডলারে উঠলেও, বর্তমান দাম তার চেয়ে ৩০ ডলার কম।