বিশ্ব

ভারতের তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষ মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ

প্রতিবেদক
বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর
সব খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সামনে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে দেশটির তরুণ সমাজের ক্রমবর্ধমান অসন্তোষ। সাম্প্রতিক সময়ে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে জেন-জেড শিক্ষার্থীদের দেশজুড়ে বিক্ষোভ, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ এবং উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বাড়তে থাকা বেকারত্ব—সব মিলিয়ে পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গত মাসে একাধিক ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার জেরে তীব্র জনরোষের মুখে ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। এই পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযুক্তদের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য প্রযুক্তি উদ্যোক্তা নন্দন নিলেকানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, সমস্যাটি কেবল পরীক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মূল কারণ শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার বিশাল ব্যবধান। বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা প্রদানে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে অর্থনীতিও পর্যাপ্ত মানসম্মত চাকরি সৃষ্টি করতে পারছে না। অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, গত এক দশকে ভারতের শ্রমবাজার আরও কঠিন হয়ে পড়েছে। কৃষিখাতের বাইরে নতুন কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়েনি, মজুরি স্থবির রয়েছে এবং অর্থনীতির কাঠামোগত দুর্বলতায় শ্রমের চাহিদাও বাড়ছে না।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যুব জনগোষ্ঠীর দেশ ভারতে ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের সংখ্যা ৩৬ কোটিরও বেশি। গত দুই দশকে শিক্ষায় ভর্তির হার ও কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও, বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানে প্রবেশের পথ অত্যন্ত কঠিন। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ‘স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বেকারত্বের হার অন্যান্য বয়সীদের তুলনায় প্রায় চার গুণ বেশি এবং তা বৈশ্বিক গড়ের চেয়েও অনেক বেশি। গত ২৫ বছর ধরে স্নাতকদের বেকারত্বের হার ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে রয়ে গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে ২০ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে মাত্র ৪ শতাংশ স্নাতক ছিলেন এবং তাদের মধ্যে ১৩ শতাংশ বেকার ছিলেন। কিন্তু ২০২৩ সালে এই বয়সীদের ২৮ শতাংশ স্নাতক ডিগ্রিধারী হলেও তাদের মধ্যে ৬৭ শতাংশই কর্মসংস্থান পাননি। ২০০৪-০৫ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতি বছর গড়ে প্রায় ৫০ লাখ নতুন স্নাতক যুক্ত হলেও চাকরি পেয়েছেন মাত্র ২৮ লাখ। এছাড়া স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মাত্র ৩ দশমিক ৭ শতাংশ হোয়াইট-কলার চাকরি পেয়েছেন এবং ৭ শতাংশের কম স্থায়ী বেতনের চাকরিতে যোগ দিতে পেরেছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, স্বল্পমেয়াদী পদক্ষেপে এই সংকট সমাধান সম্ভব নয়। সন্তোষ মেহরোত্রার মতে, নোটবাতিল ও জিএসটি বাস্তবায়নের পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প পুনরুজ্জীবিত করা এবং দীর্ঘমেয়াদে উৎপাদনশিল্পকে কেন্দ্র করে নতুন শিল্পনীতি গ্রহণ করা জরুরি। এর ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নতুন করে কর্মসংস্থানের বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদন অনুযায়ী, ভারতে কৃষির বাইরের ৮ থেকে ১২ শতাংশ চাকরি এআইয়ের কারণে ঝুঁকিতে পড়তে পারে।

টিমলিজ ডিজিটালের প্রধান নির্বাহী নীতি শর্মার মতে, তথ্যপ্রযুক্তি খাতে নিয়োগের প্রবৃদ্ধি এখন এক অঙ্কে সীমাবদ্ধ। চুক্তিভিত্তিক চাকরি বাড়ছে, বেতন দীর্ঘসময় ধরে স্থির রয়েছে এবং একসময়ের স্বপ্নের ‘হোয়াইট-কলার’ চাকরির সুযোগ কমে আসছে। সাম্প্রতিক সময়ে এইচসিএল টেকনোলজিসের অনুষ্ঠানে শত শত কর্মীর বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেওয়া সেই গভীর অসন্তোষেরই প্রতিফলন। নীতি শর্মার মতে, ভবিষ্যতের কর্মবাজারে শুধু ডিগ্রি নয়, দক্ষতার মূল্যই হবে মুখ্য। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কারিগরি ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

বিশ্লেষকদের আশঙ্কা, ভারতের নতুন প্রজন্মকে হয়তো ভবিষ্যতে আরামদায়ক অফিস চাকরির পরিবর্তে কারিগরি নির্ভর পেশার বাস্তবতাকে মেনে নিতে হবে। এমনকি তাদের জীবনযাত্রার মান আগের প্রজন্মের তুলনায় উন্নত হওয়াও কঠিন হয়ে পড়তে পারে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পরও তরুণদের আয় ও কর্মসংস্থান স্থবির থাকলে তা দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক সংকটে রূপ নিতে পারে, যা মোদি সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয়।