রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রতিবেদক
সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ
সব খবর

নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। রোববার (১৬ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচনি কর্তা হিসেবে এই মনোনয়নপত্র বাছাই করেন।

১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। বাছাই শেষে জামায়াত নেতা আব্দুল বাতেন জানান, জমা দেওয়া দুটি মনোনয়নপত্রের মধ্যে প্রথমটি বৈধ বলে গণ্য হয়েছে, যার ফলে দ্বিতীয়টি যাচাইয়ের আর প্রয়োজন পড়েনি। তিনি আরও নিশ্চিত করেন যে, ১১ দলীয় ঐক্য শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তাদের প্রার্থীকে প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই।

এর আগে গত ১৩ আগস্ট সকালে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় ১১ দলীয় ঐক্যজোটের একটি প্রতিনিধি দল। জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে এই প্রতিনিধি দলে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়া, বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আজ দুপুর ১২টায় বাছাই করার কথা রয়েছে।