খেলা

বাংলাদেশের কাছে হারের পর বড় জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল

প্রতিবেদক
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
সব খবর

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বড় অঙ্কের আর্থিক জরিমানা করার বিষয়টি বিবেচনা করছে। নিউজ ডট কম এইউ-এর প্রতিবেদন অনুযায়ী, এই টেস্টের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছিল অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার বল করতে হয় এবং দিনের কোটা অন্তত ৯০ ওভার হওয়া বাঞ্ছনীয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে কম বোলিং করলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া হয়। অস্ট্রেলিয়া দলের প্রতিটি খেলোয়াড় টেস্ট ম্যাচ থেকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পারিশ্রমিক পান। সেই হিসেবে ৪ ওভার কম বোলিংয়ের জন্য মাথাপিছু ৪ হাজার ডলার এবং পুরো দল মিলিয়ে প্রায় ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা) জরিমানার মুখে পড়তে পারে। তবে ম্যাচ রেফারি ডারউইনের ভ্যাপসা গরম ও আর্দ্রতার মতো বিষয়গুলো বিবেচনায় নিলে খেলোয়াড়রা হয়তো এই শাস্তি থেকে রেহাই পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কাটা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার জন্য এটি বড় ধাক্কা হতে পারে। এর আগে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে ৪ পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল দলটি।

উল্লেখ্য যে, বাংলাদেশ দল তাদের প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়া এই ঝুঁকির মুখে পড়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল যদি অন্তত ৮০ ওভার ব্যাট না করে বা ম্যাচে দুই ইনিংসে মিলিয়ে ১৬০ ওভারের কম খেলে অলআউট হয়, তবে শাস্তির এই নিয়ম কার্যকর হয় না। তবে ডারউইন টেস্টে বাংলাদেশ দীর্ঘ সময় ব্যাট করায় অস্ট্রেলিয়াকে এই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। বাংলাদেশ দলও তাদের প্রথম ইনিংসে ওভার রেটের দিক থেকে পিছিয়ে ছিল, কিন্তু অস্ট্রেলিয়াকে মাত্র ৫৩ ওভারে অলআউট করায় তারা শাস্তির আওতামুক্ত থাকছে।

দ্বিতীয় দিন শেষ করে ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে।

৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া।বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল।