বিশ্ব

গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০

প্রতিবেদক
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সব খবর

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে ভারী বৃষ্টিপাতের পর কোনাক্রির গবেসিয়া এলাকায় ময়লার ভাগাড়ের বিশাল একটি স্তূপ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টার দিকে বর্জ্যের স্তূপটি ধসে পড়লে এর নিচে চাপা পড়ে আশেপাশের বেশ কিছু তাঁবু ও ঝুপড়িঘর। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। খননযন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া বর্জ্যের স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে। সাইরে দিয়ালো নামে এক নারী, যিনি এই ঘটনায় তার পাঁচ সন্তানকে হারিয়েছেন, দুর্ঘটনাস্থলে শোকার্ত অবস্থায় তাদের মৃত্যু নিশ্চিত করেছেন।

ভয়াবহ এই দুর্ঘটনার কয়েক দিন আগেই গিনি সরকার ভাগাড়টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্জ্য অপসারণের কাজ শুরুর আগেই ভারী বৃষ্টির মধ্যে এই ধসের ঘটনা ঘটল। গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উদ্ধারকাজ তদারকি করছেন এবং স্থানীয় বাসিন্দাদের শান্ত থেকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বর্ষাকালে পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ এবং দুর্বল অবকাঠামোর শহরগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রায়শই এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে থাকে।