বাংলাদেশ

কুয়াকাটায় ট্রলিং বোটে দুই দিনে ৮০ মণ ইলিশ শিকার

প্রতিবেদক
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রুনা খান আজ মন্ত্রিসভায় পেশ হতে পারে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব আজ মন্ত্রিসভায় পেশ হতে পারে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুতি ও আওয়ামী লীগের আত্মোপলব্ধির সময় গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুতি ও আওয়ামী লীগের আত্মোপলব্ধির সময় র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল
সব খবর

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি রূপান্তরিত আর্টিসানাল ট্রলিং বোটে মাত্র দুই দিনের মাছ শিকারে প্রায় ৮০ মণ ইলিশ ধরা পড়েছে। বুধবার বিকেলে এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি বিপুল পরিমাণ ইলিশ নিয়ে আলিপুর মৎস্য বন্দরে ফিরে আসে। পরে সিফাত ফিসে নিলামের মাধ্যমে মাছগুলো প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করা হয়। ট্রলারটির মাঝি বাদশা জানান, ১৮ জন জেলে নিয়ে চার দিন আগে তারা গভীর সমুদ্রে যান এবং মঙ্গলবার পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন এলাকায় এই বিপুল মাছ পান। তবে পাওয়া ইলিশগুলোর আকার তুলনামূলক ছোট।

একই উপকূলে অল্প সময়ের ব্যবধানে ট্রলিং বোটে বিপুল পরিমাণ মাছ পাওয়ার ঘটনায় সাধারণ জেলেদের মনে প্রশ্ন জেগেছে—একটি বোট যদি এত মাছ পেতে পারে, তবে সাধারণ জেলেদের জালে মাছ নেই কেন? কুয়াকাটা, মহিপুর, আলিপুর ও আশাখালী উপকূলের সাধারণ জেলেরা অভিযোগ করেন, তারা দিনের পর দিন সাগরে থেকেও জ্বালানি, বরফ ও শ্রমিকের খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। তাদের দাবি, কিছু ট্রলিং বোট জিপিএস, রাডার ও ফিশ ফাইন্ডারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং সূক্ষ্ম ফাঁসের জাল দিয়ে অগভীর সমুদ্র থেকে নির্বিচারে মাছ আহরণ করছে। এতে শুধু বড় ইলিশ নয়, ছোট পোনা ও সামুদ্রিক প্রাণীও আটকা পড়ছে, যা ভবিষ্যতে মৎস্যসম্পদের জন্য বড় হুমকি।

চলতি মাসের শুরুতে একই এলাকায় আরেকটি অবৈধ ট্রলারের জালে ৪৬ মণ ইলিশ ধরা পড়েছিল, যা ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়। জেলেদের মতে, বিষয়টি কেবল কত মণ মাছ ধরা পড়েছে তা নয়, বরং কোন ধরনের জাল ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা নজরদারিতে আনা জরুরি। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ছোট ইলিশ ও পোনা নির্বিচারে আহরণ করলে ভবিষ্যতে প্রজননক্ষম ইলিশের সংখ্যা কমে যাবে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. রাজিব সরকার জানান, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অবৈধ জালের ব্যবহার ইলিশ কমে যাওয়ার অন্যতম কারণ। তিনি মনে করেন, অবৈধ জাল উৎপাদন বন্ধ এবং ট্রলিংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বেশ কয়েকটি বোট জব্দ ও মামলা দেওয়া হয়েছে এবং মাইকিং করে সতর্ক করা হয়েছে। তবে সাধারণ জেলে ও সংশ্লিষ্টরা তাদের জীবিকা ও মৎস্যসম্পদ রক্ষায় আরও কঠোর ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।