অর্থনীতি

বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি, পাহাড়ে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি, পাহাড়ে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল একমি ল্যাবরেটরিজ রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল একমি ল্যাবরেটরিজ তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে দিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে দিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ তুরস্কের আফিওনকারাহিসারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ তুরস্কের আফিওনকারাহিসারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, কেটে ফেলা হলো রগ মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, কেটে ফেলা হলো রগ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে সাঁটানো হলো বিদ্বেষমূলক পোস্টার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে সাঁটানো হলো বিদ্বেষমূলক পোস্টার ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে রাজধানীর বারিধারায় চলন্ত বাসে অগ্নিসংযোগ, আটক চালক ও সহকারী রাজধানীর বারিধারায় চলন্ত বাসে অগ্নিসংযোগ, আটক চালক ও সহকারী নারীদের জন্য বিশেষ দাওয়াহ উইং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন নারীদের জন্য বিশেষ দাওয়াহ উইং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নিহত সেনাসদস্য টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নিহত সেনাসদস্য
সব খবর

সরকারের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’-এর নাম ব্যবহার করে তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এই চক্রটি তরুণদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা আদায় করছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসার পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে যে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ঋণ পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করে, তবে তাদের প্রলোভনে পা না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হতে এবং প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানো বা প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এই কর্মসূচির নীতিমালা জারি করে। এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, যার মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে প্রদান করা হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে বিতরণ করা হয় এবং এর মূল লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।