অপরাধ

কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

প্রতিবেদক
মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে
সব খবর

ঢাকার কেরানীগঞ্জ এবং শোয়ারিঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যসামগ্রী ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানের বিবরণ দিয়ে তিনি জানান, গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৯৬ লক্ষ ৪৫ হাজার ৫৩০ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য জব্দ করা হয়। তবে পণ্যের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

একইদিন সকাল সাড়ে ৬টায় ঢাকার চকবাজার থানাধীন শোয়ারিঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। সেখানে দুটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৪ হাজার ৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত পলিথিনগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত ভারতীয় পণ্যগুলোর বিষয়েও আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতে চোরাচালান রোধ এবং পরিবেশ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।