বিশ্ব

দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে ঢাকা, নজরে ভারতের আচরণ

প্রতিবেদক
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সব খবর

বহুপক্ষীয় আঞ্চলিক জোট বিমসটেকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স (এনএসএ) পর্যায়ের বৈঠকে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। আগামী ১৬ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি ইতিমধ্যে নয়াদিল্লিকে নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। সেই প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থেকেই এই বৈঠকে অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই সফরটি কেবল আঞ্চলিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এর আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর আরেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের ঘটনাটি এখনো কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ওই ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যায় ঢাকা সন্তুষ্ট হতে পারেনি এবং আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যানও করেছে।

এই প্রেক্ষাপটে ড. শামসুল ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সফরটিকে ঘিরে ভারত সরকারের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ। প্রতিনিধি দলের প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা হবে ঢাকার মূল দেখার বিষয়। সফর সম্পর্কে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানোর পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়টিও আগেভাগে অবহিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লির এই প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতে দুই দেশের উচ্চপর্যায়ের সফর ও আনুষ্ঠানিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে বিবেচিত হবে।