আইন ও আদালত

একরামুল হক হত্যায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

প্রতিবেদক
বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা ২০২৬ জারি বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা ২০২৬ জারি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক: তিন-চতুর্থাংশ পণ্যে ক্ষতিকর কণা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক: তিন-চতুর্থাংশ পণ্যে ক্ষতিকর কণা ১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার: নেপথ্যে জ্বালানি সাশ্রয় ও প্রটোকল কমানোর সিদ্ধান্ত ১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার: নেপথ্যে জ্বালানি সাশ্রয় ও প্রটোকল কমানোর সিদ্ধান্ত আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী কাউন্সিলর একরাম হত্যায় বদির সুপরিকল্পিত ছক ছিল: চিফ প্রসিকিউটর কাউন্সিলর একরাম হত্যায় বদির সুপরিকল্পিত ছক ছিল: চিফ প্রসিকিউটর
সব খবর

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই প্রতিবেদন দাখিল করা হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনি নিহত হয়েছেন। তবে ঘটনার সময় একরামুলের স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর পুরো বিষয়টি নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সেই অডিও রেকর্ডে একরামুলের মেয়েকে কাঁদতে শোনা যায় এবং কিছুক্ষণ পরই গুলির শব্দ ও চিৎকার শোনা গিয়েছিল, যা এই হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, তৎকালীন সময়ে সংশ্লিষ্ট বাহিনী ও সরকারের কয়েকজন মন্ত্রীর হুমকির মুখে তারা মামলা করার সাহস পাননি। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলাটি নতুন করে আলোচনায় আসে এবং পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করা হয়। এরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঘটনাটির তদন্ত শুরু করে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, একরামুল হককে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউশন এখন এই প্রতিবেদন পর্যালোচনা করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবে। এরপর শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়া এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। প্রসিকিউশন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, তদন্তে ১১ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে।