অর্থনীতি

ডিবিআইডি নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে না ফেসবুক-ইউটিউব

প্রতিবেদক
বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা ২০২৬ জারি বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা ২০২৬ জারি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক: তিন-চতুর্থাংশ পণ্যে ক্ষতিকর কণা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক: তিন-চতুর্থাংশ পণ্যে ক্ষতিকর কণা ১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার: নেপথ্যে জ্বালানি সাশ্রয় ও প্রটোকল কমানোর সিদ্ধান্ত ১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার: নেপথ্যে জ্বালানি সাশ্রয় ও প্রটোকল কমানোর সিদ্ধান্ত আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী কাউন্সিলর একরাম হত্যায় বদির সুপরিকল্পিত ছক ছিল: চিফ প্রসিকিউটর কাউন্সিলর একরাম হত্যায় বদির সুপরিকল্পিত ছক ছিল: চিফ প্রসিকিউটর
সব খবর

বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপন এবং আন্তসীমান্ত ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি নতুন নীতিমালার খসড়া জনসম্মুখে প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’-এর এই খসড়ায় স্পষ্টভাবে বলা হয়েছে, ডিজিটাল বিজনেস আইডেনটিটি বা ডিবিআইডি নিবন্ধন ছাড়া ফেসবুক, গুগল, ইউটিউবসহ কোনো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠান বাংলাদেশে নতুন করে অনলাইন বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই খসড়াটি প্রকাশ করা হয়েছে এবং আগামী ৬ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষের কাছ থেকে মতামত আহ্বান করা হয়েছে। জনসাধারণের মতামত পর্যালোচনার প্রক্রিয়া শেষে চূড়ান্ত খসড়াটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নতুন এই নীতিমালায় বিদেশি ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানের জন্য ডিবিআইডি নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে বাংলাদেশে পণ্য বা সেবা বিক্রি করতে চাইলে তাদের এই নিবন্ধন নিতে হবে এবং দেশের প্রচলিত ভ্যাট, আয়করসহ অন্যান্য কর-সংক্রান্ত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। তবে নিবন্ধন সম্পন্ন করার পর প্রচলিত আইন মেনে চললে এসব প্ল্যাটফর্মে বৈধভাবে আমদানিকৃত পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রচার করা সম্ভব হবে।

নীতিমালার খসড়ায় ডিজিটাল প্ল্যাটফর্মে নকল, ভেজাল বা প্রতারণামূলক পণ্য বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া, বেটিং, লটারি এবং আমদানি-রপ্তানি নীতিতে নিষিদ্ধ পণ্য বা সেবার ডিজিটাল বাণিজ্যও করা যাবে না। বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে।

খসড়াটিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করার লক্ষ্যে বিশেষ নীতিসহায়তা, ডিজিটাল রপ্তানিতে প্রণোদনা, আধুনিক প্রসেসিং সেন্টার ও গুদাম সুবিধা এবং বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সংযোগ জোরদার করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সুরক্ষায় বিক্রয়োত্তর সেবা, অর্থ ফেরত, পণ্য ফেরত এবং ওয়ারেন্টি ও গ্যারান্টি সম্পর্কে ক্রেতাদের স্পষ্ট তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য আধুনিক অভিযোগ ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থা চালুর প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।