বাংলাদেশ

ফ্যামিলি কার্ড: বাদ পড়বেন ৮ ধরনের পরিবার, নীতিমালা জারি

প্রতিবেদক
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিল পুলিশ দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিল পুলিশ তৃতীয় টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা লাগবে: বিমানমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা লাগবে: বিমানমন্ত্রী লালপুরে আইডি হ্যাকিং চক্রের দুই সদস্য আটক লালপুরে আইডি হ্যাকিং চক্রের দুই সদস্য আটক নরসিংদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ নরসিংদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ সাগর-রুনি হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবে পরিবার সাগর-রুনি হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবে পরিবার সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য মিলেছে সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য মিলেছে এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে একযোগে বদলি এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে একযোগে বদলি বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না যাচাই করবে প্রসিকিউশন সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না যাচাই করবে প্রসিকিউশন মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রস্তাব
সব খবর

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকার সম্প্রতি ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে। এই নতুন নীতিমালায় আট ধরনের ব্যক্তি বা পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে রাখার শর্ত নির্ধারণ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারি করা এই নীতিমালা পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করেছে। সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার এই কর্মসূচির মূল ভিত্তি। এর দর্শনে বলা হয়েছে, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই দর্শনের ভিত্তিতেই দেশের অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় দেশের প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে সরাসরি জিটুপি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে মাসিক নগদ অর্থ সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নীতিমালায় নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা রাখা হয়েছে। নিচের বৈশিষ্ট্যগুলোর যেকোনো একটি থাকলে কোনো ব্যক্তি বা পরিবার ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবে না:

  • সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবার।
  • পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা নিয়ে কর্মরত হলে। এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীরাও এই সুবিধা পাবেন না।
  • পরিবারের মনোনীত নারী প্রধান নিয়মিত সরকারি পেনশন বা সমজাতীয় অবসর সুবিধা গ্রহণ করলে। তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধা গ্রহণকারী এই শর্তের আওতামুক্ত থাকবেন।
  • পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে। এর মধ্যে সিএনজি বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও মাইক্রোবাস অন্তর্ভুক্ত।
  • পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক উদ্দেশ্যে হালনাগাদ লাইসেন্স কিংবা ব্যবসা থাকলে।
  • পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা এবং তার করযোগ্য আয় থাকলে।
  • বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে। এছাড়া কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেসের বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বাদ পড়বে।

নীতিমালা অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি যোগ্য পরিবারের জন্য একটি স্থায়ী ও অনন্য পরিচিতি নম্বর দেওয়া হবে। ‘ওয়ান-আইডি’ নামে এই নম্বর ভবিষ্যতে সংশ্লিষ্ট পরিবারের কেন্দ্রীয় পরিচিতি হিসেবে ব্যবহৃত হবে। ওয়ান-আইডি শুধু পরিচিতি নম্বর হিসেবে নয়, রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় একটি সমন্বিত ও সুসংহত ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবেও কাজ করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় স্বার্থে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এই তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

ফ্যামিলি কার্ডধারী মনোনীত নারী পরিবার প্রধান একই সময়ে অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আর্থিক, খাদ্য বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না। যদি কোনো নারী প্রধান আগে থেকেই টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি কিংবা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট বা ভিডব্লিউবি কর্মসূচির সুবিধা নিয়ে থাকেন, তবে কেন্দ্রীয় ডেটাবেজ যাচাইয়ের মাধ্যমে তার আগের সুবিধা বাতিল বা স্থগিত করা হবে।

একইভাবে, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা সমজাতীয় সরকারি নগদ সহায়তা নেওয়া নারী প্রধান ফ্যামিলি কার্ডের সুবিধা নেওয়ার সময় আগের সুবিধা বহাল রাখতে পারবেন না। তবে মনোনীত নারী পরিবার প্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণ করতে পারবেন।

১. সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবার।

৩. পরিবারের মনোনীত নারী প্রধান নিয়মিত সরকারি পেনশন বা সমজাতীয় অবসর সুবিধা গ্রহণ করলে। তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধা গ্রহণকারী এ শর্তের আওতামুক্ত থাকবেন।