নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই। শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে রোটন ভারতে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে গত ৪ অক্টোবর তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

















