অর্থনীতি

সাভার-আশুলিয়া ও গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

প্রতিবেদক
টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি, পাহাড়ে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি, পাহাড়ে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল একমি ল্যাবরেটরিজ রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল একমি ল্যাবরেটরিজ তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে দিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে দিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ তুরস্কের আফিওনকারাহিসারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ তুরস্কের আফিওনকারাহিসারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, কেটে ফেলা হলো রগ মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, কেটে ফেলা হলো রগ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে সাঁটানো হলো বিদ্বেষমূলক পোস্টার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে সাঁটানো হলো বিদ্বেষমূলক পোস্টার ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে রাজধানীর বারিধারায় চলন্ত বাসে অগ্নিসংযোগ, আটক চালক ও সহকারী রাজধানীর বারিধারায় চলন্ত বাসে অগ্নিসংযোগ, আটক চালক ও সহকারী নারীদের জন্য বিশেষ দাওয়াহ উইং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন নারীদের জন্য বিশেষ দাওয়াহ উইং চালু করল আস-সুন্নাহ ফাউন্ডেশন টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নিহত সেনাসদস্য টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, নিহত সেনাসদস্য
সব খবর

শ্রমিক অসন্তোষের জেরে উত্তপ্ত থাকার পর সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে এই শিল্পাঞ্চলগুলোর বিভিন্ন কারখানায় শ্রমিকরা পুনরায় কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা পায়ে হেঁটে কিংবা কারখানার নিজস্ব পরিবহনে চড়ে কর্মস্থলে ফিরছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ ডিইপিজেডের সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। শিল্প পুলিশ জানিয়েছে, সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সব এলাকাতেই শ্রমিকরা নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুরো শিল্পাঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশুলিয়া ও হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানাগুলোর সামনে অতিরিক্ত বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবির বিশেষ টিম টহল অব্যাহত রেখেছে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চলমান রয়েছে।

অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলনের পর গাজীপুর শিল্পাঞ্চলেও পরিবেশ শান্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে এবং কোথাও সহিংসতার কোনো তথ্য পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পরিস্থিতি গত পাঁচ দিনের তুলনায় অনেক বেশি স্বাভাবিক।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, সকাল থেকে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর নেই এবং কারখানাগুলো খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।