অর্থনীতি

সেপ্টেম্বরে চার বছরের সর্বোচ্চ খাদ্যপণ্যের দাম, জানালো জাতিসংঘ

প্রতিবেদক
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সব খবর

সরবরাহ সংকট ও পরিবহন অনিশ্চয়তার কারণে গত সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে। বিশেষ করে চিনি, ভোজ্যতেল এবং নির্দিষ্ট কিছু খাদ্যশস্যের দাম বৃদ্ধির প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, কৃষ্ণ সাগর অঞ্চলে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার ফলে শস্যের দাম ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গমের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া হরমুজ প্রণালিতে অনিশ্চয়তা ও সরবরাহ সংকটের জেরে ভুট্টার দামও তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক বাজারে চিনির দর গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। সংস্থাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী প্রায় ২৯৮ কোটি টন খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে, যা ২০২৫ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম।

জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং কৃষ্ণ সাগরীয় ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে বাধার কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট তীব্রতর হচ্ছে। এর ফলে আমদানিনির্ভর দেশগুলোতে খাদ্যপণ্যের দাম বাড়ায় সার্বিক মুদ্রাস্ফীতি উস্কে দিচ্ছে।

এদিকে জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রভাবে ইউরোজোনের মুদ্রাস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ ৪ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বলছে, গত এক বছরে এই অঞ্চলে জ্বালানির দাম ১৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রাকৃতিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় যুক্তরাজ্যের বাসিন্দারাও উচ্চ জ্বালানি মূল্যের চাপে রয়েছেন। জ্বালানি গবেষণা সংস্থার আশঙ্কা, ২০২৭ সালের প্রথম তিন মাসে ব্রিটেনে জ্বালানির দাম ১৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা পরিবারগুলোর বার্ষিক খরচকে ১ হাজার ৭০০ পাউন্ড থেকে ২ হাজার পাউন্ডে উন্নীত করবে। গ্রিস সরকার জ্বালানি ভর্তুকি ও করছাড়সহ চার বছরমেয়াদি সহায়তা প্যাকেজ চালু করলেও ভোক্তাদের দাবি এসব পদক্ষেপ যথেষ্ট নয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের শ্রম বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। সেপ্টেম্বরে অকৃষি খাতে মাত্র ২৯ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা আগস্টের ১ লাখ ৩৩ হাজার থেকে অনেক কম। দেশটিতে বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক জরিপ অনুযায়ী মার্কিন নাগরিকদের চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।