রাজনীতি

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

প্রতিবেদক
কোটালীপাড়ায় ভ্যান থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু কোটালীপাড়ায় ভ্যান থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা যাচাই করছে সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা যাচাই করছে সরকার লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বাস উল্টে নিহত ৩, আহত ১৫ লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বাস উল্টে নিহত ৩, আহত ১৫ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ই–মেইল পেল দিল্লি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ই–মেইল পেল দিল্লি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে ধোঁয়াশা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে ধোঁয়াশা রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার পৃথিবীর সম্পদ ধ্বংসের জন্য নয়, মানুষের কল্যাণে ব্যয় হোক পৃথিবীর সম্পদ ধ্বংসের জন্য নয়, মানুষের কল্যাণে ব্যয় হোক পটুয়াখালীতে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার পাঁয়তারা পটুয়াখালীতে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার পাঁয়তারা
সব খবর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো এক চিঠির মাধ্যমে তিনি এই আবেদন করেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠিটি পাঠানো হয়েছে।

লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার পক্ষ থেকে চিঠিতে উল্লেখ করেছেন যে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের প্রেক্ষিতে তিনি নতুন নথিপত্রের জন্য আবেদন করছেন। চিঠিতে তার বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততার সাথে আবেদনগুলো প্রক্রিয়াধীন করার বিনীত অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে প্রীতি রহমান বা ঢাকায় তারেক রহমানের মুখপাত্রদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এই আবেদনটি ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার একটি স্পষ্ট পদক্ষেপ হতে পারে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তার এই উদ্যোগ দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন যে, আদালতে আত্মসমর্পণের জন্য তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে, ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। যদিও তিনি নির্বাসনে থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছেন। দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকার কারণে এখনো হাসিনার একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। বর্তমান সরকার যখন অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার এই সম্ভাব্য ফেরা দেশের রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে, ভারত তাকে আশ্রয় দেয়ার পর যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল, তার ফেরার বিষয়টি সেই সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করতে পারে।