বাংলাদেশ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা

প্রতিবেদক
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনকে 'রাজনৈতিক স্ট্যান্টবাজি' বললেন প্রধান কৌঁসুলি শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন প্রধান কৌঁসুলি যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে হরমুজ প্রণালিতে প্রাণ হারাচ্ছেন নাবিকেরা যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে হরমুজ প্রণালিতে প্রাণ হারাচ্ছেন নাবিকেরা মুঠোফোনের পর্দায় বন্দি শৈশব: কী হারাচ্ছে আজকের শিশুরা? মুঠোফোনের পর্দায় বন্দি শৈশব: কী হারাচ্ছে আজকের শিশুরা? কোটালীপাড়ায় ভ্যান থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু কোটালীপাড়ায় ভ্যান থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা যাচাই করছে সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা যাচাই করছে সরকার লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বাস উল্টে নিহত ৩, আহত ১৫ লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বাস উল্টে নিহত ৩, আহত ১৫ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের
সব খবর

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ব্যক্তিগতভাবে কোনো আবেদন করেননি। সোমবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনি প্রতিষ্ঠান থেকে হাইকমিশনে একটি ইমেইল পাঠানো হয়েছে, যেখানে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। আমরা শুধুমাত্র ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে একটি ইমেইল পেয়েছি, যাতে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ এসেছে।’

অনুরোধটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সাইদুর রহমান আরও বলেন, ‘এই অনুরোধটি সঠিক কি না, তা আমাদের জানার কোনো সুযোগ নেই। এটি যে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে, তা বোঝারও কোনো উপায় নেই। কারণ, আইনি প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলে শেখ হাসিনার কোনো অনুমোদনপত্র বা স্বাক্ষরসংক্রান্ত কোনো প্রমাণক ছিল না।’

হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে হাইকমিশনের ভাষ্যমতে, ওই আবেদনের সাথে শেখ হাসিনার কোনো সরাসরি সম্পৃক্ততা বা অনুমোদনের নথিপত্র পাওয়া যায়নি।