বাংলাদেশ

আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

প্রতিবেদক
ঢামেকে দ্বিতীয় দিনেও অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা ঢামেকে দ্বিতীয় দিনেও অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
সব খবর

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। সংস্থাটির পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি জানিয়েছেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এই হামলা চালিয়েছে।

প্রথম আলোর হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, কাজী আহমেদ নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এমন সময় ৮-৯ জন লোক তাঁর কক্ষে প্রবেশ করেন এবং চেয়ার থেকে টেনে তুলে তাঁকে মারধর শুরু করেন। আইইডিসিআর সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা দেশের রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা এবং সতর্কবার্তা দেওয়ার মতো দায়িত্ব পালন করে। সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সঙ্গেও যৌথভাবে কাজ করে থাকে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদকে তৎকালীন সরকার পরিচালক পদে নিয়োগ দিয়েছিল। তিনি সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করছিলেন। ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজী আহমেদের কিছু দোষ রয়েছে বলে মন্তব্য করেছেন। কেন এই হামলা, এমন প্রশ্নের জবাবে তিনি মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে কাজী আহমেদের বৈঠকের একটি ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, মীরজাদী সাবরিনা ফ্লোরা জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

হামলার সময় কক্ষে উপস্থিত থাকা একজন জনস্বাস্থ্যবিদ নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাকারীদের তিনি আগে কখনো আইইডিসিআরে দেখেননি। এদিকে আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।