অর্থনীতি

সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড়

প্রতিবেদক
দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হুথিদের হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার হুথিদের হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, দাবি ব্যবসায়ী সমিতির বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, দাবি ব্যবসায়ী সমিতির সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৪ প্রবাসী নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৪ প্রবাসী নিহত
সব খবর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর জানিয়েছে, করসেবা সহজ, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে এই অনলাইন ব্যবস্থা চালু রাখা হয়েছে। ২০২১ সালে সেবাটি চালুর পর থেকে করদাতাদের মধ্যে এর জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে সফলভাবে তাদের রিটার্ন জমা দিয়েছেন।

অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে এনবিআর। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন, তারা তাদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে কর ছাড় পাবেন। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এনবিআর স্পষ্ট করেছে যে, সেপ্টেম্বরের পর রিটার্ন জমা দিলে এই সুবিধা আর পাওয়া যাবে না। এছাড়া ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে করদাতাদের অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

সাধারণত সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কাগজের রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। এছাড়া অনলাইন নিবন্ধনে কোনো জটিলতার কারণে রিটার্ন জমা দেওয়া সম্ভব না হলে, সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমতি সাপেক্ষে কাগজে রিটার্ন জমা দেওয়া যাবে।

অনলাইন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমার পরপরই করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।