বিশ্ব

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দ্বিতীয় দফা হামলা

প্রতিবেদক
সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত
সব খবর

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, বুধবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আইআরআইবির প্রতিবেদনে আইআরজিসির বরাতে বলা হয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে কুয়েতের আরিফান ও আল-সালেম এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই পাল্টা অভিযান চালানো হয়।

এর আগে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ইরান ও হরমুজ অঞ্চলে প্রায় ৮০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)। মূলত সেই হামলার প্রতিশোধ হিসেবেই কুয়েত ও বাহরাইনে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দফার এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবারও কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিতে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে চলমান এই হামলা-পাল্টা হামলার মধ্যেই বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কোনো আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।