রাজনীতি

সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড়

প্রতিবেদক
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক
সব খবর

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নতুন আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই মঙ্গলবার (২১ জুলাই) নতুন এই ভিডিওটি সামনে আসে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নজরুল ইসলাম এবং ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাদের ধরে ফেলেন। এ সময় তাদের একজন ওই কক্ষ থেকে জাতীয় সংসদের একটি আইডি কার্ড হাতে নিয়ে প্রদর্শন করেন, যেখানে ‘G. M. Nazrul Islam’ এবং ‘Member of Parliament’ লেখা রয়েছে। ভিডিও ধারণকারী ব্যক্তি উপস্থিত নজরুল ইসলাম ও তরুণীকে উদ্দেশ্য করে বলেন, ‘জামায়াতের লোক। দেখেন, সাতক্ষীরা জামায়াতের লোক এখানে ধরা খেয়েছে।’ ভিডিওতে তরুণীকে নাম জিজ্ঞাসা করা হলে তিনি নাম বলতে অস্বীকৃতি জানান এবং তাকে থানায় দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তরুণী বলেন, ‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি। আমার নাম মরিয়ম। নাম বললেও যা হবে, না বললেও তাই হবে। আপনারা এটা নিয়ে ঝামেলা করবেন জানি, তাহলে এসব জিজ্ঞাসা করছেন কেন?’

ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক বিবৃতিতে এমপি নজরুল ইসলাম পুরো ঘটনাটিকে পরিকল্পিত সাজানো নাটক, চাঁদা দাবি এবং ব্ল্যাকমেইলিং বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ভিডিওতে দৃশ্যমান ১৮ বছর বয়সী মরিয়ম বেগম তার বৈধ দ্বিতীয় স্ত্রী। গত ১৩ জুলাই রাজধানীর মগবাজারে এই ঘটনা ঘটেছিল।

এমপি নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে তার চালক ওবায়দুল্লাহ সরাসরি তার কাছে ৫ লাখ টাকা এবং শ্বশুরের কাছে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পরিবারের বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়। তিনি দাবি করেন, দাবিকৃত চাঁদা না পেয়ে চালক ওবায়দুল্লাহ সিসিটিভি ফুটেজ এডিট করে এই বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন।