বিশ্ব

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির পরিকল্পনায় আপত্তি জানালেন নেতানিয়াহু

প্রতিবেদক
২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
সব খবর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করছেন বলে ঘোষণা দেওয়ার পরপরই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক এই যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা উচিত হবে না।

নেতানিয়াহুর মতে, তুরস্ককে যুদ্ধবিমান দেওয়ার অর্থ এই নয় যে দেশটি যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে যাবে। তিনি দাবি করেন, তুরস্ক বর্তমানে এমন একটি সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যারা মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্রভাবিত এবং ওই সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে। এর আগে গত মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। এরপরই ট্রাম্প জানিয়েছিলেন যে, লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা হবে কি না, সে বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু এরদোয়ানের সঙ্গে নিজের চলমান বিরোধের বিষয়টিও সামনে নিয়ে আসেন। তিনি অভিযোগ করেন, এরদোয়ান নিয়মিত ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিয়ে থাকেন। তাই তুরস্ক এফ-৩৫ পেলে দেশটি আরও বেশি ‘আগ্রাসী’ হয়ে উঠবে বলে তিনি সতর্ক করেছেন। নেতানিয়াহু আরও জানান, তুরস্কের কাছে এই যুদ্ধবিমান বিক্রি না করার জন্য তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন।

তবে বড় বড় ইস্যুতে নিজের ও ট্রাম্পের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে বলেও দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেশটির স্বার্থে যা ভালো মনে করেন তা-ই করেন, আর তিনিও ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোই অগ্রাধিকার দিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুই দেশের স্বার্থ অভিন্ন বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।