অপরাধ

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় ১৫ নেতাকর্মী রিমান্ডে

প্রতিবেদক
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার
সব খবর

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ জন নেতাকর্মীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন নিরব খান, সাইফুল ইসলাম, জুয়েল শিকদার, সাহেদ, শান্ত শেখ, হারুন ভাইজভান্ডারী, খালেদ মাহমুদ ফয়সাল, সফিকুর রহমান, বিল্লাল গাজী, ইসমাঈল সিরাজী, আরিফুর রহমান দিপু, ইদ্রিসুল আলম, জয়নাল আবেদীন মামুন, জয়ন্ত কুমার বাড়ৈ এবং মোজাম্মেল হক। গত ১৭ সেপ্টেম্বর এসআই রুহুল আমিন তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা আসামিদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানির একপর্যায়ে আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়, আরিফুর রহমান ক্যান্টনমেন্ট থানার ছাত্রলীগের নেতা হলেও তাকে ক্যান্টনমেন্ট থানার ছাত্রদল নেতা হিসেবে দেখানো হয়েছে।

এ সময় বিচারক জুয়েল রানা তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘কিসের তদন্ত কর্মকর্তা আপনি? ছাত্রলীগকে ছাত্রদল লিখেন। একটা ফরওয়ার্ডিং লিখেছেন। তাও আবার গুলশান থানায় আছেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলা। যা তা লিখে পাঠিয়ে দেন।’ বিচারক জানতে চান, আসামিদের কবে গ্রেপ্তার করেছেন? তদন্ত কর্মকর্তা ‘বিভিন্ন তারিখে’ উত্তর দিলে বিচারক বলেন, ‘কবে গ্রেপ্তার তা নির্দিষ্ট করে লেখা যায় না? গড় গড়িয়ে রিমান্ড চান, আর গড় গড়িয়ে রিমান্ডে নেন। রিমান্ডে নিয়ে পোলাও খাওয়ান।’

সাইফুল ইসলামের আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল আলোচিত খন্দকার মুশতাক আহমেদের স্ত্রী তিশার বাবা। আদালত সাইফুল ইসলামের কাছে জানতে চান তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর মুগদা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন জানালে, বিচারক তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা মুগদা থেকে গ্রেপ্তার করা হয়েছে জানালেও, কবে গ্রেপ্তার করা হয়েছে তা বলতে পারেননি। তিনি জানান, উর্দ্ধতন কর্মকর্তাদের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

তখন বিচারক বলেন, ‘কাজের নামে কাজ না করে অকাজ করে বেড়াচ্ছেন। হাজার টাকা দিলে মিছিলে মানুষ পাওয়া যায়। গোড়ায় যান না কেন? সবকিছুকে প্রশ্নের মধ্যে ফেলে দেন কেন? আবেদন লিখতে ভুল হয়ে যায়। এরকম ভুল হলে কীভাবে মিছিল ঠেকাবেন।’ শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে ১৫ আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।

গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৬৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।