অর্থনীতি

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমায় বিশ্ববাজারে তেলের বড় দরপতন

প্রতিবেদক
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সব খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের উত্তেজনাকর পরিস্থিতির পর সামরিক সংঘাত আপাতত স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। কূটনৈতিক সমাধানের জোরালো সম্ভাবনা এবং হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক বাণিজ্য স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় এক দিনেই অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) ভোরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ০৫ শতাংশ কমে ৯১ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। লেনদেনের শুরুতে এর দাম ৯০ ডলারের নিচেও নেমেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬৭ ডলার বা ৫ দশমিক ২৩ শতাংশ কমে ৮৪ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর এই পতনের ফলে তেলের দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এল।

এর আগে সংঘাতের তীব্রতায় হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন ব্যাহত হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছিল। এছাড়া লোহিত সাগরে সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ায় বাব আল-মান্দেব প্রণালি হয়ে এশীয় দেশগুলোতে তেল সরবরাহ ব্যাহত হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, কূটনৈতিক আলোচনার পথ সুগম করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে সামরিক হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, পরিস্থিতিটি কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তৈরি করেছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সংক্রান্ত ১৪ দফা সমঝোতা স্মারকে ফিরে যাওয়া ইতিবাচক হতে পারে।

তবে হামলা স্থগিত হলেও বৈশ্বিক নৌপথে চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কেপলারের তথ্যমতে, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে দৈনিক ১০টিরও কম পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালালে বাব আল-মান্দেব প্রণালি দিয়েও নৌযান চলাচল সীমিত হয়ে পড়ে, যদিও চীনের একটি সুপারট্যাংকার সেখান দিয়ে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়। জ্বালানি বিশ্লেষক সাউল কাভোনিকের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটি ধীরগতির হবে। নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট আস্থার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থান বজায় রাখবে বলে তিনি মনে করেন।