বিশ্ব

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ
সব খবর

ইতালির উদ্দেশে যাত্রা করা অভিবাসীবাহী একটি নৌকা তিউনিসিয়ার উপকূলের কাছে ডুবে যাওয়ার ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, এ দুর্ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, সামরিক বাহিনী ও সিভিল প্রোটেকশন দলের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন এবং এই কার্যক্রমে দুটি হেলিকপ্টারও যুক্ত করা হয়েছে।

অভিবাসী অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের প্রধান জানান, গত বৃহস্পতিবার ভোরে ১৫ জন যাত্রী নিয়ে নৌকাটি তিউনিসিয়া থেকে ইতালির পথে রওনা হয়েছিল। উপকূলের কাছে নৌকাটি ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানান, একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করার আগ পর্যন্ত তিনি প্রায় ৪৮ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন।

তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটিতে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। এছাড়া এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকাটিতে উঠেছিলেন। হতাহত ও নিখোঁজ সবাই তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেন গেরদানে এলাকার বাসিন্দা। নিখোঁজদের সন্ধান জোরদার করার দাবিতে শনিবার রাতে লিবিয়া সীমান্তের কাছে ওই শহরে তরুণরা বিক্ষোভ করেন, যা দমনে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে।

উত্তর আফ্রিকার উপকূল থেকে মধ্য ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুট। উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই ঝুঁকিপূর্ণ নৌযানে এই পথে পাড়ি জমানোর চেষ্টা করেন, যা প্রায়ই প্রাণহানির কারণ হয়।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন গত মাসে এক বিবৃতিতে জানিয়েছে, তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত অভিবাসন চুক্তি দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতন ও অধিকার লঙ্ঘনকে উৎসাহিত করছে। সংগঠনগুলো তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীকে দেওয়া অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ সংক্রান্ত অর্থায়ন স্থগিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে।