বাংলাদেশ

বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পের সম্পদ কাজে লাগাতে নীতিমালার খসড়া

প্রতিবেদক
দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
সব খবর

রুগ্ন, অকার্যকর ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি ও স্থাপনাকে উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার লক্ষ্যে একটি নীতিমালার খসড়া প্রস্তুত করেছে ইনভেস্ট বাংলাদেশ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, শিল্প উৎপাদন বৃদ্ধি করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। খসড়া নীতিমালার ওপর সংশ্লিষ্ট অংশীজনদের মতামত আহ্বান করা হয়েছে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা এদের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা’ শীর্ষক এই খসড়াটি ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ৪৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত নীতিমালায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও এর সঙ্গে সম্পর্কিত সম্পদের যথাযথ যাচাই ও মূল্যায়ন, উপযুক্ত লেনদেন কাঠামো নির্ধারণ, দেশি-বিদেশি বিনিয়োগকারী আকর্ষণ এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচন করার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি স্বার্থ ও সম্পদের ন্যায্য অর্থনৈতিক মূল্য সংরক্ষণ এবং লেনদেন-পরবর্তী বাস্তবায়ন ও পরিবীক্ষণের বিষয়গুলোও এই নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া নীতিমালা প্রণয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১২ জুলাই সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে, ১৮ আগস্ট শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে মতামত আহ্বান করে। প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে প্রযোজ্য ও যৌক্তিক বিষয়গুলো যথাসম্ভব খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নীতিমালাটিকে আরও কার্যকর, বাস্তবসম্মত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি দপ্তর ও সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও শিল্প সংগঠন, দেশি-বিদেশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, পেশাজীবী, বিশেষজ্ঞসহ অন্যান্য অংশীজনের মতামত চাওয়া হয়েছে।

মতামত প্রদানকারীদের খসড়া নীতিমালা পর্যালোচনা করে নির্ধারিত ছক অনুযায়ী বাংলা ভাষায় নিকশ ফন্টে তা প্রস্তুত করতে হবে। স্বাক্ষরিত মতামতের স্ক্যান কপি এবং সম্পাদনযোগ্য (এডিটেবল) ওয়ার্ড ফাইল আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে পাঠাতে হবে। মতামত পাঠানোর সময় ই-মেইলের বিষয় হিসেবে ‘Comments on Strategic_Divestiture Policy’ উল্লেখ করতে হবে এবং info@invest.gov.bd এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।