বাংলাদেশ

দেশের নিরাপত্তা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর

প্রতিবেদক
দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও
সব খবর

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার স্বার্থে র‍্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনী অত্যন্ত প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি এসআরবি গঠনের যৌক্তিকতা তুলে ধরেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের বোমা হামলা এবং নাশকতা অব্যাহত রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতেও এমন পরিস্থিতি দেখা গেছে, যার ফলে র‍্যাবের মতো একটি সংগঠনের উপস্থিতি অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে এই বাহিনীর কার্যক্রম পরিচালনা করা বাঞ্ছনীয়।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অতীতের উদাহরণ টেনে বলেন, গত ১৫ বছরের দুঃশাসন এবং ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার কথা আমাদের মনে রাখতে হবে। সে সময় শীর্ষ সন্ত্রাসী দমন, চাঁদাবাজি প্রতিরোধ এবং দেশের স্বাধীনতা রক্ষায় র‍্যাব সফলভাবে কাজ করেছিল। তিনি দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে র‍্যাবকে কখনোই রাজনৈতিকভাবে পরিচালনা করা হয়নি।

র‍্যাবের কর্মকাণ্ডের সমালোচনার বিষয়ে বাবর বলেন, তিনি নিজেও র‍্যাবের কর্মকাণ্ডের ভুক্তভোগী। ২০০৭ সালের ২৮ মে তাকে একটি মিথ্যা অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছিল এবং সেখানে একজন র‍্যাব উইং কমান্ডার সাক্ষী ছিলেন। তবে তিনি মনে করেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা সরকারপ্রধান যদি এসআরবি-কে সঠিকভাবে পরিচালনার প্রতিশ্রুতি দেন, তবে এই বাহিনী দেশের জন্য অত্যন্ত কার্যকর হবে।

তিনি বিরোধী দলীয় সদস্যদের আশ্বস্ত করে বলেন, দেশের জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে এসআরবি গঠন করা জরুরি। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে অনেক তথ্য হয়তো প্রকাশ করা সম্ভব নয়, তবে এই ধরনের একটি বাহিনী থাকা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজন বলে তিনি পুনরায় উল্লেখ করেন।