অর্থনীতি

রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও

প্রতিবেদক
দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ দেশের নিরাপত্তা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর দেশের নিরাপত্তা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর
সব খবর

বৃষ্টির অজুহাতে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে সর্বোচ্চ ১৪০ টাকায় গিয়ে ঠেকেছে। এর পাশাপাশি ডিম ও ব্রয়লার মুরগির বাজারও উচ্চমূল্যে অপরিবর্তিত রয়েছে, ফলে সবজি ও আমিষ—উভয় খাতেই খরচ মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। গত শুক্রবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কাঁঠালবাগান বাজারে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানিয়েছেন, বন্যা, অতিবৃষ্টি ও গরমের কারণে গত কয়েক মাসে খামারে অনেক মুরগি মারা যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া লোডশেডিং পরিস্থিতির কারণেও মুরগি পালন কমেছে। এর ফলে আগস্টের শুরু থেকে ডিম ও মুরগির যে দাম বেড়েছে, তা আর কমেনি। গত সপ্তাহের তুলনায় সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ৩০ টাকা বেড়ে ৩৪০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে, তবে হাইব্রিড সোনালি বা কালারবার্ড মুরগির দাম ৩০০-৩৩০ টাকার মধ্যে রয়েছে। তাজমহল রোডের বাসিন্দা তাজুল ইসলাম জানান, স্বল্প আয়ের মানুষ হিসেবে মুরগির দাম না কমায় তিনি বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন।

সবজির বাজারেও একই চিত্র দেখা গেছে। বর্তমানে প্রতি কেজি গোল বেগুন ১৪০ টাকা, বরবটি ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পটল, ঝিঙা, চিচিঙ্গা, করলা, শসা ও ঢ্যাঁড়স প্রতি কেজি ৮০ টাকায়, কচু ও মিষ্টি কুমড়া ৬০ টাকায়, পেঁপে ৩০ টাকায় এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। মালিবাগ বাজারের ক্রেতা জাহিদুর রহমান জানান, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দামই বাড়তি। বিক্রেতা তোফাজ্জল হোসেনের মতে, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে, তবে বৃষ্টি কমলে দাম কিছুটা স্বাভাবিক হতে পারে।

এদিকে অন্যান্য পণ্যের বাজারেও দামের প্রভাব লক্ষ্য করা গেছে। গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। খোলা চিনি খুচরা বাজারে ১১৫ টাকা এবং মোড়কজাত চিনি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সুগন্ধি চালের দাম এখনো ২০০ টাকার আশেপাশে। তবে বাজারে সরবরাহ সংকট কাটাতে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমানোর প্রজ্ঞাপন জারি করেছে।

এক মাসের বেশি সময় ধরে বেশি দামেই ডিম ও মুরগি বিক্রি হচ্ছে। এর আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৭০-১৮০ টাকা। আর ফার্মের মুরগির ডিমের ডজন ছিল ১৩০-১৪০ টাকা। আগস্টের শুরুতে পণ্য দুটির দাম বাড়ে; এরপর আর কমেনি।

তেল-চিনির কী অবস্থা ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। এতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে।