আইন ও আদালত

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ

প্রতিবেদক
অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ জুমার খুতবায় আপত্তিকর মন্তব্য: পদত্যাগ করলেন রানিহাটির ইমাম জুমার খুতবায় আপত্তিকর মন্তব্য: পদত্যাগ করলেন রানিহাটির ইমাম বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ
সব খবর

খসড়া সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই আইনের খসড়ায় এমন কিছু বিধান যুক্ত করা হয়েছে যা জনগণের মৌলিক মানবাধিকার, স্বাধীন মতপ্রকাশ এবং বাকস্বাধীনতার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। টিআইবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এবং আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে খসড়াটি নতুন করে সাজানোর দাবি জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই খসড়া আইনে সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা এবং জনগণের মতপ্রকাশের অধিকার—এই তিনটি জটিল বিষয়কে একীভূত করা হয়েছে, যার কোনোটিতেই যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। তিনি আরও বলেন, সাইবার অপরাধের মতো বিষয়ের সঙ্গে সাইবার সুরক্ষার মতো বিশেষায়িত ক্ষেত্রকে একাকার করে ফেলা হয়েছে, যা আন্তর্জাতিক চর্চার পরিপন্থী এবং এটি মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি করে।

ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, আইনটিতে গুজব, অপতথ্য, মানহানিকর ও রাষ্ট্রের জন্য অবমাননাকর বিষয়গুলোকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর ফলে ইচ্ছাকৃত অপব্যাখ্যার মাধ্যমে ভিন্নমত দমনের সুযোগ থাকবে। এছাড়া, ‘যৌনহয়রানি’ ও ‘সেক্সটর্শন’ শব্দগুলোকে অসম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে। বিশেষ করে ৪৬(২) ধারায় ধারা-২৩ এর উল্লেখ করে অ-জামিনযোগ্য অপরাধের যে তালিকা করা হয়েছে, তা ক্ষমতাসীনদের মর্জিমাফিক ব্যবহারের ঝুঁকি বাড়াবে।

প্রস্তাবিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল নিয়েও প্রশ্ন তুলেছে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীসহ ২৮ সদস্যের এই কাউন্সিলে বেসরকারি বিশেষজ্ঞ হিসেবে মাত্র দুইজনের জায়গা রাখা হয়েছে, যারা আবার সরকার কর্তৃক মনোনীত। ফলে এই কাউন্সিল সরকারের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো ধরনের জবাবদিহি ছাড়াই আইনের যথেচ্ছ প্রয়োগ করতে পারবে। তিনি সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন ও নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে কাউন্সিল গঠনের আহ্বান জানান।

এছাড়া, আইনের অধীনে দায়িত্বরত কর্মকর্তাদের ‘সরল বিশ্বাসে’ কাজের অজুহাতে ফৌজদারি ও দেওয়ানি মামলা থেকে দায়মুক্তি দেওয়ার বিষয়টি আইনের শাসনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে টিআইবি উল্লেখ করেছে। সংস্থাটি মনে করিয়ে দেয় যে, ক্ষমতাসীন দল বিএনপির নির্বাচনী ইশতেহারে নাগরিকদের সাইবার সুরক্ষার যে অঙ্গীকার ছিল, তা রক্ষা করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খসড়াটি সংশোধন করা প্রয়োজন। টিআইবির মতে, বর্তমান খসড়া অনুযায়ী আইনটি পাস হলে বাংলাদেশের সাইবার স্পেস একটি নজরদারি ও নিপীড়নমূলক ভূখণ্ডে পরিণত হবে।