বিশ্ব

বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান

প্রতিবেদক
অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ জুমার খুতবায় আপত্তিকর মন্তব্য: পদত্যাগ করলেন রানিহাটির ইমাম জুমার খুতবায় আপত্তিকর মন্তব্য: পদত্যাগ করলেন রানিহাটির ইমাম বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ
সব খবর

ইয়েমেনের গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার প্রণালির মাঝখানে অবস্থিত মায়ুন বা পারিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তারা। এর মধ্য দিয়ে কৌশলগত এই জলপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলো।

ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সরকারি বাহিনী মায়ুন দ্বীপ থেকে সরে যাওয়ার পর হুতি যোদ্ধাদের বহনকারী নৌকা সেখানে পৌঁছায় এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হুতিরা বাব এল-মান্দেব এলাকা ও প্রণালির মাঝখানে অবস্থিত মায়ুন দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

ধারণা করা হচ্ছে, দ্বীপটির পাহাড়ি এলাকা থেকে হুতিরা বাব এল-মান্দেব প্রণালির ওপর নজরদারি চালাতে পারবে। এক প্রত্যক্ষদর্শী জানান, হুতি যোদ্ধারা বাব এল-মান্দেবের উপকূলজুড়েও অবস্থান নিয়েছে এবং সামরিক যান নিয়ে এলাকায় টহল দিচ্ছে।

বাব এল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ প্রণালি। এই জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজ লোহিত সাগরে প্রবেশ করে সুয়েজ খালের দিকে যায়। তেল পরিবহনের ক্ষেত্রেও প্রণালিটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রণালির আশপাশে চারটি কৌশলগত দ্বীপ রয়েছে—জুকার, মায়ুন, গ্রেট হানিশ ও লিটল হানিশ। এর আগে বৃহস্পতিবার হুতিরা জুকার দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। সামরিক সূত্র জানিয়েছে, তারা হানিশ দ্বীপপুঞ্জে সরকারি বাহিনীর সেনাদের অবরুদ্ধ করে রেখেছে।

সূত্রের দাবি, হানিশে থাকা দুই হাজারের বেশি সেনার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং তাঁদের আত্মসমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, অবরুদ্ধ সেনারা খাবার, পানি ও উদ্ধার সহায়তা চেয়েছেন। তাঁদের উদ্ধারে বিমান পাঠানোর প্রয়োজন হতে পারে।

ইয়েমেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের দুই কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, প্রথম ফোনালাপে সৌদি যুবরাজ পরিস্থিতির অবনতির কথা ট্রাম্পকে জানান। কয়েক ঘণ্টা পর তিনি আবার ফোন করে হুতিদের বিরুদ্ধে হামলা চালানোর অনুরোধ করেন। তবে ট্রাম্প সেই অনুরোধে রাজি হননি বলে জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, হুতিদের বিষয়ে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কিত তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সৌদিতে অবস্থানরত দুই শতাধিক মার্কিন সেনা এরই মধ্যে রিয়াদকে ‘নন-কাইনেটিক সহায়তা’ দিচ্ছেন।

ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের প্রথম দফার ফোনালাপের সময় হুতিরা বাব এল-মান্দেবের কাছের উপকূলীয় শহর মোচার দিকে অগ্রসর হচ্ছিল এবং পরে শহরটির নিয়ন্ত্রণও নেয়। এর এক দিন পর শুক্রবার মায়ুন দ্বীপ দখলের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করার দাবি করল হুতিরা।