বিশ্ব

ইউক্রেনের শপিং মলে রুশ ড্রোন হামলায় নিহত ৫, আহত ৬৭

প্রতিবেদক
দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও
সব খবর

ইউক্রেনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি জনাকীর্ণ শপিং মলে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় শিশুসহ আরও ৬৭ জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার হানঝা জানিয়েছেন, আহতদের মধ্যে আটটি শিশু রয়েছে।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানিয়েছেন, দিনদুপুরে ব্যস্ত সড়কের সাধারণ মানুষের ভিড় এবং যানবাহন ও দোকানপাট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, মূল রাস্তা ও শপিং মলের সামনে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ার মধ্যে তা নেভানোর চেষ্টা করছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলায় গভীর শোক প্রকাশ করে বলেন, দোকানপাটের কাছে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষকে হত্যা করতে রাশিয়া ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে রাশিয়ার ‘জোরজবরদস্তির কৌশল’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মন্তব্য করেন যে, বেসামরিক নাগরিকদের ওপর লাগাতার হামলা চালিয়ে ইউক্রেনীয়দের ক্লান্ত করা এবং দেশটিকে ছাড় দিতে বাধ্য করাই রাশিয়ার মূল উদ্দেশ্য।

পাভলোহরাদ শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব হিসেবে পরিচিত এবং মস্কো এর আগেও এখানে বড় ধরনের হামলা চালিয়েছে। গত মাসেই শহরের একটি গুদামে হামলায় দুজন নিহত হয়েছিলেন। এছাড়া চলতি সপ্তাহে ইউক্রেইনের আরও একাধিক শপিং মল রুশ বাহিনীর নিশানা হয়েছে। এর মধ্যে বুধবার সুমি শহরের একটি মলে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন, বৃহস্পতিবার সুমিতে পৃথক বিমান হামলায় আরও আটজন আহত হন। সোমবার জাপোরিঝঝিয়া শহরের একটি শপিং মল রুশ হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গত মাসে ক্রিভি রিহ শহরের একটি বাণিজ্যিক কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হওয়ার ঘটনাটি ছিল অন্যতম রক্তক্ষয়ী হামলা।

অন্যদিকে, রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেইনের অঞ্চলেও শপিং মল আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রুশ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, সোমবার মারিউপোলে এবং গত মাসে দোনেৎস্ক শহরের শপিং মলে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার তরফ থেকেও নিজেদের ভূখণ্ড ও অধিকৃত অঞ্চলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দাবি করা হয়েছে। বুধবার রাতে সোচি রিসোর্ট শহরের উপকূলে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলায় দুই শিশুসহ ২৮ জন আহত হওয়ার কথা জানিয়েছেন রুশ কর্মকর্তারা। এছাড়া বেলগোরোদ অঞ্চলের নোভি ওস্কোল শহরে বৃহস্পতিবার ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। একইদিনে জাপোরিঝঝিয়ায় ইউক্রেনীয় হামলায় একটি গাড়িতে থাকা ১৫ বছর বয়সী কিশোরী নিহত এবং ৬ বছরের শিশুসহ দুই নারী আহত হয়েছেন। ওই অঞ্চলে বেসামরিক ট্রাকে পৃথক হামলায় আরও একজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে মস্কো। এদিকে সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিরা সম্প্রতি মস্কো ও কিইভে বৈঠক করলেও তাতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।