হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান। সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
আইআরজিসির ভাষ্যমতে, তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে থাকা অত্যাধুনিক অ্যারোস্পেস এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই উন্নত এমকিউ-১ ড্রোনটিকে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে সেটিকে ধ্বংস করা হয়েছে।
তবে এই মার্কিন ড্রোনটির প্রকৃত মিশন কী ছিল বা এটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ ও এর আশপাশের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০১

















