আইন ও আদালত

শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

প্রতিবেদক
ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা চলচ্চিত্র সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী চলচ্চিত্র সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী এক কাঠুরিয়া ও তার জাদুকরী কুড়ালের গল্প এক কাঠুরিয়া ও তার জাদুকরী কুড়ালের গল্প আয়াতুল কুরসির ফজিলত ও গুরুত্ব: কোরআনের শ্রেষ্ঠ আয়াতের তাৎপর্য আয়াতুল কুরসির ফজিলত ও গুরুত্ব: কোরআনের শ্রেষ্ঠ আয়াতের তাৎপর্য ডাকসু সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবি: বিতর্ক ও ইতিহাস ডাকসু সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবি: বিতর্ক ও ইতিহাস দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ২৭ অস্ত্র দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ২৭ অস্ত্র নেপালের বন্যায় সহায়তায় প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ নেপালের বন্যায় সহায়তায় প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর মে মাসের আগে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম মে মাসের আগে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম
সব খবর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ প্রদান করেন।

আদালতে প্রসিকিউশন পক্ষ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির বিরুদ্ধে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা আত্মসমর্পণ করেননি। এই পরিস্থিতিতে প্রসিকিউশন তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করার পাশাপাশি তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আবেদন জানায়। আদালত প্রসিকিউশনের এই আবেদন গ্রহণ করে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। মামলার মোট ৪১ আসামির মধ্যে গ্রেপ্তার হওয়া ১১ জনকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

মামলার আসামি তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ও ইমরান এইচ সরকার। এছাড়া সাংবাদিকদের মধ্যে শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা রয়েছেন।

তালিকায় থাকা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মো. মোখলেছুর রহমান, আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, মো. মজিবুর রহমান, আব্দুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী।