বিনোদন

চলচ্চিত্র সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার নির্বাচন কমিশনে যুক্ত হলো 'না' প্রতীক, সংশোধিত বিধিমালা প্রকাশ নির্বাচন কমিশনে যুক্ত হলো ‘না’ প্রতীক, সংশোধিত বিধিমালা প্রকাশ আইসিসিতে প্রথমবার সশরীরে হাজিরা দিলেন রড্রিগো দুতের্তে আইসিসিতে প্রথমবার সশরীরে হাজিরা দিলেন রড্রিগো দুতের্তে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি পদক্ষেপ ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি পদক্ষেপ ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা এক কাঠুরিয়া ও তার জাদুকরী কুড়ালের গল্প এক কাঠুরিয়া ও তার জাদুকরী কুড়ালের গল্প আয়াতুল কুরসির ফজিলত ও গুরুত্ব: কোরআনের শ্রেষ্ঠ আয়াতের তাৎপর্য আয়াতুল কুরসির ফজিলত ও গুরুত্ব: কোরআনের শ্রেষ্ঠ আয়াতের তাৎপর্য ডাকসু সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবি: বিতর্ক ও ইতিহাস ডাকসু সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবি: বিতর্ক ও ইতিহাস দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ২৭ অস্ত্র দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ২৭ অস্ত্র
সব খবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, চলচ্চিত্র সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, একটি সময় সিনেমা যে বার্তা দিতো, তা হয়তো আমরা চোখ দিয়ে দেখতাম কিন্তু তা আমাদের হৃদয়ে গেঁথে যেত। প্রতিটি সিনেমার নিজস্ব চরিত্র ও স্পষ্ট বার্তা থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন। বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ অনেক গুণী নির্মাতার প্রতিটি সিনেমায় সামাজিক ও মানবিক বার্তা থাকত। তিনি বলেন, আমরা চাই সবাই মিলে আগামীতে এমন কাজ করতে, যাতে আমাদের চলচ্চিত্রগুলো আবার কথা বলে। বর্তমানে সমাজে মাদকের ভয়াবহতা ও নানা ধরনের বৈষম্য বিদ্যমান। এই সংকট থেকে উত্তরণে চলচ্চিত্র নির্মাতারা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করলে বাংলাদেশের সিনেমাকে আবারও তার গৌরবোজ্জ্বল অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অতীত দিনের তুলনায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যে পর্যায়ে পৌঁছানোর কথা ছিল, তা হয়তো হয়নি। তাই শুধু এফডিসিকেন্দ্রিক নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার চলচ্চিত্র খাতের স্বকীয়তা ফিরিয়ে আনতে আগ্রহী। তিনি বলেন, আমরা সম্ভবত সেই শেষ প্রজন্ম, যারা বাংলা সিনেমার সেরা সময়গুলোর মধ্য দিয়ে বড় হয়েছি। চলচ্চিত্র খাতের সংকট কাটাতে ও আধুনিক পরিকাঠামো গড়তে সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করবে।

অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ছোটবেলায় প্রতিদিন এফডিসিতে রেকর্ডিং করতাম এবং হাজার হাজার কালজয়ী গান এখান থেকে সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র পরিচালকদের কারণেই তিনি আজকের অবস্থানে আসতে পেরেছেন বলে জানান। এছাড়া চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য মাসুদ পারভেজ (সোহেল রানা), এ জে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান ও মশিউদ্দীন শাকেরকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন। এ সময় সমিতির মহাসচিব শাহিন কবির টুটুল ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি-সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।