বিনোদন

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

প্রতিবেদক
মেট্রোরেলের বিপুল ব্যয়: ভাড়া কত হবে তা নিয়ে প্রশ্ন মেট্রোরেলের বিপুল ব্যয়: ভাড়া কত হবে তা নিয়ে প্রশ্ন অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ সীমিত করছে এআই মডেলের অস্বাভাবিক আচরণে বাড়ছে উদ্বেগ, নতুন কাঠামো ঘোষণা ওপেনএআইয়ের এআই মডেলের অস্বাভাবিক আচরণে বাড়ছে উদ্বেগ, নতুন কাঠামো ঘোষণা ওপেনএআইয়ের ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনে যুক্ত হলো 'না' প্রতীক, সংশোধিত বিধিমালা প্রকাশ নির্বাচন কমিশনে যুক্ত হলো ‘না’ প্রতীক, সংশোধিত বিধিমালা প্রকাশ আইসিসিতে প্রথমবার সশরীরে হাজিরা দিলেন রড্রিগো দুতের্তে আইসিসিতে প্রথমবার সশরীরে হাজিরা দিলেন রড্রিগো দুতের্তে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি পদক্ষেপ ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি পদক্ষেপ ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা চলচ্চিত্র সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী চলচ্চিত্র সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী
সব খবর

দেশের চলচ্চিত্র শিল্পকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে বর্তমান সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। এই প্রক্রিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে করণীয়, বাস্তবায়ন কৌশল এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে তা উপস্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, সরকার শুধু এফডিসির উন্নয়ন নয়, বরং সামগ্রিক চলচ্চিত্র শিল্পের সক্ষমতা বাড়াতে কাজ করছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগের মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। তিনি আরও বলেন, অতীতে বাংলাদেশের চলচ্চিত্রে গুণী পরিচালক, প্রযোজক ও শিল্পীরা যে অসাধারণ অবদান রেখেছেন, সেই ঐতিহ্যকে ধারণ করে শিল্পের মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এ খাতের অভিজ্ঞ ও গুণী ব্যক্তিরাই নেতৃত্ব দেবেন এবং সরকার তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন। অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরিদুর রেজা সাগর, বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, মাসুদ পারভেজ, এ জে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান ও মসিহ উদ্দিন শাকেরসহ বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। দর্শকদের অনুরোধে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। এ ছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি, পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুলসহ চলচ্চিত্র অঙ্গনের পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।