বিনোদন

মৌলভীবাজারে দুই দিনব্যাপী জমকালো স্বনন সাহিত্য উৎসব সম্পন্ন

প্রতিবেদক
হবিগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড হবিগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে পোশাক কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড নারায়ণগঞ্জে পোশাক কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড জবি গবেষকদের উদ্ভাবন: কৃষিজমিতে সাশ্রয়ী সার ব্যবহারে নতুন প্রযুক্তি জবি গবেষকদের উদ্ভাবন: কৃষিজমিতে সাশ্রয়ী সার ব্যবহারে নতুন প্রযুক্তি গুলশানে আ.লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ গুলশানে আ.লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ দিল্লিতে থেকেও মোদির নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স দিল্লিতে থেকেও মোদির নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু ১৬ বছর পর বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র ১৬ বছর পর বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচন হবে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ: প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন হবে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ: প্রতিমন্ত্রী ফেনীতে প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে নতুন তারিখ ঘোষণা ফেনীতে প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে নতুন তারিখ ঘোষণা দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
সব খবর

মৌলভীবাজারে গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া দুই দিনব্যাপী ‘স্বনন সাহিত্য উৎসব–২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সাহিত্য, শিল্প ও প্রকৃতির সেতুবন্ধন তৈরির লক্ষ্যে আয়োজিত এই উৎসবের প্রথম দিনে কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অগ্নিশিখা’-র সম্পাদক সুমন বনিককে ‘স্বনন সাহিত্য পুরস্কার–২০২৬’ প্রদান করা হয়। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, মানপত্র ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব ও কবি জাকির জাফরান। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পর এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ‘স্বনন’-এর সম্পাদক কবি সুনীল শৈশব। অনুষ্ঠানে কামরুল বাহার আরিফ, নাহিদা আশরাফী, ড. অঞ্জন ভৌমিক, ড. বিনেন্দু ভৌমিক, আহমদ সিরাজ ও সৈয়দ মুজিবুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিতা দেব।

উৎসবের বিভিন্ন পর্বে সাম্প্রতিক লিটলম্যাগাজিন আন্দোলন নিয়ে সেমিনার, কবিকণ্ঠে কবিতাপাঠ এবং ‘সমকালীন সাহিত্য, শিল্পচেতনা ও সিলেটের সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ড. আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে আলোচনায় মুখ্য আলোচক ছিলেন ‘লোকবৃত্ত’-এর সম্পাদক স্বপন নাথ। সন্ধ্যার আয়োজনে ‘স্বনন’-এর সপ্তম সংখ্যা ‘চা সংখ্যা’ উন্মোচন করা হয়, যা চা-শ্রমিক ও চা-শিল্পের ইতিহাস নিয়ে রচিত। এছাড়াও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক সংগঠন ‘পিঞ্জিরা’-র পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন কবি মুজাহিদ আহমদ।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার বড়লেখার মাধবকুণ্ডে শিল্প ও প্রকৃতিভ্রমণের মধ্য দিয়ে দুই দিনের এই সাহিত্যিক ও সাংস্কৃতিক মিলনমেলার সমাপ্তি ঘটে। মৌলভীবাজারের সাংস্কৃতিক পরিসরে ‘স্বনন সাহিত্য উৎসব’ এখন সাহিত্যপ্রেমীদের কাছে একটি অত্যন্ত প্রতীক্ষিত ও আবেগের আয়োজনে পরিণত হয়েছে।