বিনোদন

আনু কাপুরের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন অভিনেত্রী তামান্না

প্রতিবেদক
ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুরহস্য: সিসিটিভি ফুটেজে তরুণীর খোঁজ ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুরহস্য: সিসিটিভি ফুটেজে তরুণীর খোঁজ ইসলামে বন্ডের ব্যবহার: শরীয়াহ সম্মত বিকল্পের সন্ধান ইসলামে বন্ডের ব্যবহার: শরীয়াহ সম্মত বিকল্পের সন্ধান ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র, পিছিয়ে নেই রাশিয়া–চীন চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র, পিছিয়ে নেই রাশিয়া–চীন রাজবাড়ীতে মাদ্রাসা বাবুর্চির পর এবার মারা গেলেন সহকারী রাজবাড়ীতে মাদ্রাসা বাবুর্চির পর এবার মারা গেলেন সহকারী হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ গুতেরেসের হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ গুতেরেসের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সিসিটিভি ফুটেজে রহস্যময় তরুণী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সিসিটিভি ফুটেজে রহস্যময় তরুণী প্রয়োজন হলে এক দফার ডাক দেওয়া হবে: শফিকুর রহমান প্রয়োজন হলে এক দফার ডাক দেওয়া হবে: শফিকুর রহমান সাজেকে নতুন করে ১২ ঘণ্টার অবরোধ ঘোষণা সাজেকে নতুন করে ১২ ঘণ্টার অবরোধ ঘোষণা ইত্তিহাদে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ব্রাইটনের ঐতিহাসিক জয় ইত্তিহাদে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ব্রাইটনের ঐতিহাসিক জয়
সব খবর

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে অভিনেতা আনু কাপুরের একটি বিতর্কিত মন্তব্য সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামান্না। তিনি জানিয়েছেন, এ ধরনের মন্তব্যের চেয়ে নিজের অভিনয়জীবন ও সৃজনশীল কাজের দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একজন সৃজনশীল মানুষের জন্য কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, তা অনুধাবন করা খুবই জরুরি।

তামান্না আরও বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দর্শকরা যেন তাকে কেবল একটি নির্দিষ্ট ইমেজ বা পর্দার উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ না রাখেন, সেটিই তার প্রত্যাশা। তিনি জানান, নিজের কাজের প্রতি তিনি অত্যন্ত আন্তরিক এবং এটিকে সেবার মতো করেই দেখেন। তিনি বলেন, ‘আমি এসব বিষয় দেখিও না। নিজের কাজ, কী তৈরি করতে চাই এবং অভিনয়জীবন—এসব নিয়ে মনোযোগী থাকি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়, কারণ এর পেছনে আমার আন্তরিকতা রয়েছে।’

প্রসঙ্গত, গত বছর শুভঙ্কর মিশ্রের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে আনু কাপুর তামান্নার শারীরিক গড়ন ও চেহারা নিয়ে মন্তব্য করেছিলেন। সেখানে তিনি তামান্নার ‘আজ কি রাত’ গানটির প্রসঙ্গ টেনে বলেন, ‘মাশাল্লাহ, ক্যায়া দুধিয়া বদন হ্যায়!’ অর্থাৎ, ‘মাশাল্লাহ, কী চমৎকার দুধের মতো ফর্সা শরীর!’ এছাড়া তিনি আরও দাবি করেন যে, তামান্নার পরিবেশনা শিশুদের শান্তিতে ঘুমাতে সাহায্য করে।

নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে আনু কাপুর বলেছিলেন, তামান্না তার গান ও শারীরিক সৌন্দর্যের মাধ্যমে শিশুদের ঘুম পাড়াচ্ছেন, যা দেশের জন্য আশীর্বাদ। তবে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। অনেকেই আনু কাপুরের মন্তব্যকে নারীর শরীরকেন্দ্রিক ও আপত্তিকর বলে আখ্যা দিয়েছেন। তবে তামান্না স্পষ্ট করেছেন যে, তিনি এ ধরনের নেতিবাচক বিতর্কে জড়িয়ে নিজের কর্মজীবনকে বাধাগ্রস্ত করতে চান না।