রাজধানীর বনানী থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে ডিবির একটি সূত্র আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
ডিবি সূত্রে জানা গেছে, আটক সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকা, বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্র এবং ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের সঙ্গে সুনির্দিষ্ট যোগসাজশের গুরুতর অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পরপরই খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে উল্লেখিত অভিযোগের বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

















