অপরাধ

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
সব খবর

জয়পুরহাটের কালাইয়ে একটি দ্রুতগতির ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। এছাড়া একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২) এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জয়পুরহাট অভিমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নুরনবী মারা যান। অটোরিকশার অন্য দুই আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই এনামুল হকের মৃত্যু হয়।

সব খবর