শিক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে

প্রতিবেদক
আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা ৪ নভেম্বরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সতর্কতা ৪ নভেম্বরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সতর্কতা যুক্তরাষ্ট্রের বার্তা: ভোটের পরই ইরানে হামলার ছক যুক্তরাষ্ট্রের বার্তা: ভোটের পরই ইরানে হামলার ছক ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা
সব খবর

এইচএসসি ও সমমানের এবারের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর। তারা আগামী এক মাসের মধ্যেই কেবল অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান শনিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিশেষ পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি এবং পরীক্ষার ফি সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ৩ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা সংক্রান্ত একটি প্রাথমিক আলোচনার বিষয়ে ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা আয়োজনের বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা চলছে। একই সঙ্গে, ডিসেম্বরের মধ্যেই এই পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হন।

উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ১ বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং ২ বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন।

সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে এক বছর অপেক্ষায় থাকতে হয়। পরের বছরের পরীক্ষায় তাকে অকৃতকার্য হওয়া বিষয়গুলোসহ চাইলে সব বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এবার একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত পরীক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।