রাজনীতি

রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের বার্তা: ভোটের পরই ইরানে হামলার ছক যুক্তরাষ্ট্রের বার্তা: ভোটের পরই ইরানে হামলার ছক এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সব খবর

রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটির বিষয় ছিল ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দল ও জনগণের পারস্পরিক ঐক্য এবং রাজনৈতিক সমঝোতা অপরিহার্য। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো তৈরি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্র পাহারার জন্য কার্যকর ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান গড়ে তোলা।

সালাহউদ্দিন আহমদ স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও ১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের সমালোচনা করেন। তিনি বলেন, এটি দেশের সাংবিধানিক সংকট ও স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি করেছিল। এছাড়া ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করাকে গণতন্ত্র ধ্বংস ও ফ্যাসিবাদী শক্তির উত্থানের মূল কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, এই পরিস্থিতির কারণেই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।

ভবিষ্যৎ রাজনৈতিক ধারা সম্পর্কে মন্ত্রী বলেন, জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় এমনভাবে রাষ্ট্র ব্যবস্থা সাজাতে হবে। বিচারকদের কেবল স্বাধীনতাই যথেষ্ট নয়, বরং আইনের মাধ্যমে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে যাতে কোনো অঙ্গই অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী হয়ে স্বৈরতান্ত্রিক না হয়ে ওঠে। এ সময় তিনি উচ্চকক্ষ প্রবর্তন, নির্বাচনী ব্যবস্থা বা পিআর পদ্ধতি এবং গণভোট সংক্রান্ত প্রস্তাবনার বিষয়ে বিরোধী দলসহ সকল পক্ষের সাথে টেবিল-আলোচনা ও রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী ব্যবস্থার উৎপত্তি না হয়, তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ভারসাম্য বজায় রেখে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া আলোচনায় অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।