বিনোদন

পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন উপস্থাপক ইসরাত পায়েল

প্রতিবেদক
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বেরোবির ৪ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বেরোবির ৪ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন মুমিন জীবনে হালাল জীবিকা অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা মুমিন জীবনে হালাল জীবিকা অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সৌদি আরবের জাজানে হুতির প্রজেক্টাইল হামলায় আহত ২ সৌদি আরবের জাজানে হুতির প্রজেক্টাইল হামলায় আহত ২ বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের নিয়ন্ত্রণ, বাংলাদেশের বাণিজ্যে প্রভাব বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের নিয়ন্ত্রণ, বাংলাদেশের বাণিজ্যে প্রভাব দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জন দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জন পতাকা বদলালেও ঔপনিবেশিক কাঠামোয় বন্দী দক্ষিণ এশিয়ার শাসনব্যবস্থা পতাকা বদলালেও ঔপনিবেশিক কাঠামোয় বন্দী দক্ষিণ এশিয়ার শাসনব্যবস্থা ইলিশের ঘাটতি মেটাতে ভারত থেকে আসছে ৫০০ টন ইলিশ ইলিশের ঘাটতি মেটাতে ভারত থেকে আসছে ৫০০ টন ইলিশ শিল্পখাতের সঙ্গে গবেষণার সমন্বয় আনবে বৈপ্লবিক পরিবর্তন: বেরোবি রেজিস্ট্রার শিল্পখাতের সঙ্গে গবেষণার সমন্বয় আনবে বৈপ্লবিক পরিবর্তন: বেরোবি রেজিস্ট্রার ব্যবসায়ীদের যেসব গুণাবলি অর্জনের নির্দেশ দিয়েছে ইসলাম ব্যবসায়ীদের যেসব গুণাবলি অর্জনের নির্দেশ দিয়েছে ইসলাম আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৩ বছরে ৯৬৯৭ কোটি টাকার অনিয়ম: অডিট রিপোর্ট আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৩ বছরে ৯৬৯৭ কোটি টাকার অনিয়ম: অডিট রিপোর্ট
সব খবর

ক্যারিয়ারের ব্যস্ততার মাঝে জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি প্রকাশের মাধ্যমে নিজেই ভক্ত ও অনুরাগীদের এই সুখবরটি জানিয়েছেন পায়েল।

প্রকাশিত ছবিতে নববধূর সাজে লাল জমকালো শাড়িতে তাকে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন স্বামী আল-আমিন চৌধুরী এবং পরিবারের সদস্যরা। বিয়ের খবরটি জানিয়ে পায়েল লিখেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। বর্তমান সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত আমরা একসঙ্গে টিকে থাকতে পারি।

পায়েলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার জীবনসঙ্গী আল-আমিন চৌধুরীকে নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে, আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী এবং তিনি যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বিয়ের তারিখ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন তৈরি হলে পায়েল মন্তব্যের ঘরে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, বিয়ে বেশ কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে পায়েল বলেন, বিয়ের তারিখ নিয়ে প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

দীর্ঘদিন ধরেই উপস্থাপনায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইসরাত পায়েল। দেশের ছোটপর্দার বিভিন্ন অনুষ্ঠান ও বড় আয়োজনে তাকে নিয়মিত দেখা গেছে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্যের পর তিনি আলোচনায় আসেন। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও উদ্যোক্তা হিসেবেও তার পরিচিতি রয়েছে।