বাংলাদেশ

৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

প্রতিবেদক
আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন
সব খবর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত মাঠপর্যায়ে জানানো হয়েছে। দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী হালনাগাদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্ম নেওয়া এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠানো হবে। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর কোনো দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন থাকলে তা ২৪ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রাপ্ত আবেদনগুলো ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ২৮ আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। পরিশেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে, খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। ভোটারদের তথ্য সংশোধনের আবেদন সম্পর্কে সচেতন করতে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে ও পরে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় সাংবাদিক এবং কেবল অপারেটরের মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মুদ্রিত তালিকায় নারী-পুরুষের ভুল তালিকাভুক্তি, ধর্মসংক্রান্ত ভুল বা অন্য কোনো ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।