ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান এবং বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই প্রশাসনিক রদবদলের বিষয়টি জানানো হয়।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানায় এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে বনানী থানার দায়িত্ব পালনরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

















